পাবনায় পাঁচ স্বর্ণের দোকানে ডাকাতি
পাবনার বেড়ায় নৈশ প্রহরীকে বেঁধে পাঁচটি স্বর্ণের দোকানসহ আরো দুটি দোকানে ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত।
স্বর্ণের দোকানগুলো হল- স্বর্ণ কুটির, মাতৃ জুয়েলার্স, সুমন জুয়েলার্স, মুসলিম জুয়েলার্স, অসীম জুয়েলার্স।
এএসপি সিদ্দীক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুর্বৃত্তরা ওই বাজারে হামলা চালিয়ে নৈশ প্রহরীকে হাত-পা ও মুখ বেঁধে পিটিয়ে আহত করে। পরে তারা পাঁচটি স্বর্ণের দোকান ও দুটি বড় স্টেশনারির মালামাল লুট করে পালিয়ে যায়। সকালের দিকে এলাকাবাসীরা নৈশ প্রহরীকে বাঁধা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানিয়েছে, ডাকাতরা অন্তত ১০টি দোকান ঘর ভেঙ্গে সেগুলোর মালামাল লুট করেছে।
তবে ডাকাতরা কত টাকার মালামাল লুট করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
