২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোকানে ঢুকে গেল বাস, ভ্যানচালকের মৃত্যু

জামালপুর সদরে একটি বাস উল্টে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়লে চাপা পড়ে এক পথচারী মারা গেছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 02:11 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সদর উপজেলার নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুহাম্মদ মহব্বত কবীর জানান, সোমবার সকালে দিগপাইত মোড়ে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

নিহত সাইদুর রহমান (৩৫) ভ্যানচালক ছিলেন। তার বাড়ি সরিষাবাড়ির করগ্রামে।

আহতদের জামালপুর সদর হাসপাতাল ও সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এএসআই কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল ‘মহানগর বাস’। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশের দোকানে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সাইদুর মারা যান। পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক।