২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের শটগানে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

শটগান পরিষ্কার করার সময় টঙ্গী থানায় এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 12:31 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে থানার বারান্দায় বসে পুলিশ সদস্য মো. এমদাদুল হক নিজের শটগান পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এমদাদকে টঙ্গী হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রাশেদুজ্জামান জানান, এমদাদের ডান হাতে একটি গুলি লেগেছে। তবে তাদের এখানে এ ধরনের চিকিৎসা দেয়া সম্ভব নয় বলে ওই পুলিশ সদস্যকে ঢাকা পাঠানো হয়েছে।