২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পিস্তলসহ যুবক আটক

পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে অস্ত্রসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 07:57 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

রোববার সন্ধ্যায় উপজেলা শহরের সাড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজের সামনে লালপুর-ঈশ্বরদী সড়ক থেকে সেলিম রেজাকে (২৮) আটক করা হয়। তিনি রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের প্রয়াত আব্দুল খালেকের ছেলে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটকের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, সন্ধ্যায় গোপন সংবাদ পেয়ে সাড়া মারোয়ারী স্কুল এন্ড কলেজের সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে অস্ত্রসহ সেলিমকে আটক করা হয়।

থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হবে বলেও জানান তিনি।