২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় প্রবাসীর বাড়িতে ‘ডাকাতি’

মাগুরার মহম্মদপুর উপজেলায় রোববার ভোরে এক প্রবাসীর বাড়িতে ‘ডাকাতি’ হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 06:32 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

বিনোদপুর গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস বাচ্চুর বাড়ি থেকে দুর্বৃত্তরা ১৬ ভরি স্বর্ণ, নগদ ৬৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল নিয়ে যায়। তবে পুলিশ এটিকে ডাকাতি বলে নিশ্চিত করেনি।

বিনোদপুর ইউপির সাবেক সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বাচ্চু জানান, ভোর ৪টার দিকে ৮/১০ জন ডাকাত তার বাড়িতে হানা দেয়। তারা অস্ত্রের মুখে  তাকে, স্ত্রী ও দুই প্রবাসী ছেলের স্ত্রীসহ পরিবারের সদস্যদের জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এতে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি।

অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাট চালালেও পুলিশ এটিকে ডাকাতির ঘটনা কি না নিশ্চিত করেনি।

মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে, ডাকাতির ঘটনা কিনা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।