২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বিএনপির শান্তিপূর্ণ হরতাল পালিত

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে কক্সবাজারে বিএনপির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 03:40 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

কক্সবাজার থেকে দূরপাল্লার যানবাহন না ছাড়লেও শহরে রিকশা, ইজিবাইক, সিএনজি চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাটও খোলে।

হরতাল ডাকলেও বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দেখা যায়নি। তবে নাশকতা এড়াতে শহরে পুলিশের টহল জোরদার করা হয়।

সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র ‘দখল’, ভোট ‘ডাকাতির’ অভিযোগ তুলে গত বৃহস্পতিবার চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন চলা কালেই দুপুরে এখানে নির্বাচন বর্জন করে এ হরতাল ডাক দেয় জেলা বিএনপি।

তবে শনিবার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হরতালের সময় কমিয়ে ৮ ঘণ্টা করা হয়।