২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে বিএনপি কর্মী হত্যা মামলার সাক্ষীর লাশ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলায় একটি ক্ষেত থেকে বিএনপি কর্মী আব্দুস সালাম হত্যা মামলার এক সাক্ষীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 03:16 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রোববার সকালের দিকে নিজের গ্রামের একটি ক্ষেত থেকে ফেরেজের লাশ উদ্ধার করা হয়।

ওসি আমিনুল বলেন, সকাল ৯টার দিকে ক্ষেতের শ্যালো মেশিনের পাশে লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি।

গত ১১ ডিসেম্বর স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি কর্মী আব্দুস সালাম নিহত হন। এ হত্যা মামলার অন্যতম সাক্ষী ছিলেন ফেরেজ।