২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধনবাড়িতে সেপটিক ট্যাংকে যুবকের লাশ

টাঙ্গাইলের ধনবাড়ি পৌর এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 02:36 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

নিহত সাজু মিয়া (২৮) উপজেলার চাতুটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন।

ধনবাড়ি থানার ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালের দিকে কিছামত এলাকায় হাবিবুর রহমানে বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার বিকেল থেকে সাজুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ওসি মিজানুর বলেন, সকালের দিকে হাবিবুর তার বাড়ির সেপটিক ট্যাংক থেকে পঁচা গন্ধ  পেয়ে পরিচ্ছন্নতা কর্মী দিয়ে তা পরিষ্কার করতে ঢাকনা খোলেন। এ সময় হাত-পা বাঁধা লাশটি দেখে পুলিশে খবর দেন তিনি।

“দুর্বৃত্তরা সাজুকে অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে।”