২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে বাড়ি-গুদাম পুড়ে ছাই

টঙ্গীর খৈরতল ও কোনাবাড়ি এলাকায় আগুনে ঝুট কাপড়ের দুটি গুদাম, চারটি বসত ঘর ও একটি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2014, 10:43 AM

Updated : 01 Sep 2026, 12:32 PM

টঙ্গী ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রোববার সকাল ৭টার দিকে প্রথমে ইদ্রিস আলীর ঝুটের গুদামে আগুন লাগে।

পরে তা পাশের নান্নু মিয়ার ঝুটের গুদাম ও বসত ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জাকির হোসেন বলেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।

এদিকে ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুর নগরীর কোনাবাড়ি কলেজ গেইট এলাকায় আগুন থেকে একটি ভাঙারীর দোকান পুড়ে গেছে বলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার  অপূর্ব বল জানান।

তিনি বলেন, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ দুটি ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।