উদ্ধার করা বোমার বিস্ফোরণে ২ পুলিশ আহত
চট্টগ্রামের পাহাড়তলী থানায় উদ্ধার করা হাতবোমা বিস্ফোরিত হয়ে দুই পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন- পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর উদ্দিন এবং উপপরিদর্শক (এসআই) ফজলুল হক।
তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই পুলিশ কর্মকর্তার চোখ, পেট ও হাতে হাতবোমার স্পিøন্টার বিদ্ধ হয়েছে।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে পাহাড়তলী থানার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে পুলিশ জানিয়েছে।
সন্ধ্যায় এক আসামিকে তিনটি হাতবোমা ও একটি বন্দুকসহ নগরীর একে খান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জব্দকৃত অস্ত্রের তালিকা করার সময় থানা কম্পাউন্ডে একটি ককটেল বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে থানার কিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পুলিশ সদস্যরা জানিয়েছেন।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল এবং আহতদের দেখতে হাসপাতালে যান।
