২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা জেলা বিএনপি অফিসে বোমা হামলা

উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের দিনে মাগুরা জেলা বিএনপি অফিসে বোমা হামলা হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 03:03 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

জেলা বিএনপির সহ সভাপতি আহসান হাবীব কিশোর বলেন, ৪/৫ জন দুর্বৃত্ত কার্যালয়ে বোমা হামলা করে এবং সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

“বোমাটি দেয়ালে লেগে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। কার্যালয়ের বড় কোনো ক্ষতি হয়নি।”

হামলার কিছুক্ষণ আগে জেলা বিএনপি সভাপতি কবির মুরাদসহ নেতাকর্মীরা বেরিয়ে যান বলে জানান তিনি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।