কেন্দ্রে বিশৃঙ্খলার দায়ে মাগুরায় দুজনকে দণ্ড
কেন্দ্রে ঢুকে বিশৃ্ঙ্খলার দায়ে মাগুরার শালিখা উপজেলায় দুজনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন, মো. শাহেদ ও মান্নান শিকদার।
আব্বাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শালিখার সীমাখালী মহিলা মাদ্রাসা কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলার জন্য মো. শাহেদ ও সীমাখালী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মান্নান শিকদারকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
অনাদায়ে ছয়মাসের কারাদণ্ড দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ১৯৭৪ সালের উপজেলা পরিষদ আইনের খ ধারায় তাদের এ দণ্ড দেয়া হয়েছে।
