রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সওজের ২ কর্মচারী নিহত
রাজবাড়ী সদর উপজেলায় যাত্রাবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সড়ক ও জনপথ বিভাগের দুই কর্মচারী নিহত হয়েছেন।
আহ্লাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দৌলতদিয়াÑখুলনা মহাসড়কের খানখানাপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট আব্দুস সালাম (৪৫) এবং মোহম্মদ আইয়ুব আলী (৫০)।
তারা মোটরসাইকেলযোগে দৌলতদিয়া থেকে সড়কের কাজ তদারকি শেষে রাজবাড়ী ফিরছিলেন।
এসআই রফিকুল বলেন, কলকাতা থেকে ঢাকাগামী সৌহার্দ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী সালাম ও আইয়ুব আলী।
দুর্ঘটনায় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে গেলেও কোন যাত্রী হতাহত হয়নি।
বাসযাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানো ব্যবস্থা করা হয়েছে, বলেন এসআই রফিকুল।
