২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বোমায় আহত আ. লীগকর্মীর মৃত্যু

নোয়াখালী সদর উপজেলায় বোমায় আহত এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 09:08 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহবুব আহমেদের (৩৮) মৃত্যু হয় বলে জানিয়েছেন তার বাবা মনির আহমেদ।

উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে সোমবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে আহত হন নিত্যানন্দনপুর গ্রামের বাসিন্দা মেহবুব।

কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রহিম জানান, মেহবুব আহমেদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

সোমবার সন্ধ্যায় অশ্বদিয়া ইউনিয়নের মমিনের দোকান এলাকায় বোমা বিস্ফোরণে আহত হয় মেহবুব ও মিলন(৩৫)।

গুরুতর অবস্থায় তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মেহবুবের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মোডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ফরিদ উদ্দিন জানিয়েছিলেন, বোমার আঘাতে মেহেবুবের দুই হাতের কব্জি উড়ে গেছে এবং মিলনের মুখমণ্ডল ঝলসে গেছে।