২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশির জন্য চিলির সর্বোচ্চ সম্মান

প্রথম বাংলাদেশি হিসেবে চিলি প্রজাতন্ত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘বার্নারদো ও হিগিন্স’ পদকে ভূষিত হয়েছেন দেশটিতে বাংলাদেশশের অনারারি কনসাল আসিফ এ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2014, 05:54 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে চিলির ২০৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আসিফ এ চৌধুরীর হাতে সম্মাননা পদক তুলে দেন চিলির রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্যারোস।

দক্ষিণ আমেরিকার স্বাধীনতাকামী নেতা, চিলির স্থপতি বার্নারদো ও’ হিঙ্গিস এর নামানুসারে ১৯৫৬ সালে এই রাষ্ট্রীয় পদক চালু করা হয়।

চিলির রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিল্পকলা, শিক্ষা, শিল্প বাণিজ্য, জনকল্যাণ এবং সামাজিক সহযোগিতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিদেশি নাগরিকদেরকে এই বিশেষ সম্মাননা দেয়া হয়।

এর আগে সম্মানে যারা ভূষিত হয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন- এডওয়ার্ড এম কেনেডি, রিচার্ড ই লুগার, ইয়োকো অনো, জর্জ সরোস, সিমোন উইজেনথাল ও অভিনেতা ক্রিস্টোফার রিভ প্রমুখ।