ময়মনসিংহে ট্রাকচাপায় ২ শিশু নিহত
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ট্রাকচাপায় দুই শিশু নিহত হয়েছে।
নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার রাঘাইচটি গ্রামের মাংস ব্যবসায়ী সুলতানের ছেলে আলফাজ (১১) ও ঈশ্বরগঞ্জ উপজেলার কাজিবাইরা গ্রামের রিকশা চালক বাচ্চুর ছেলে শাহিদুল (৮)।
ভালুকা মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সকাল ১০ টার দিকে রিকশায় করে মাস্টার বাড়ি বাজার থেকে বাসায় ফিরছিল আলফাজ ও শাহিদুল। পথে আইডিয়াল স্পিনিং মিলের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
