২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে মাদ্রাসা পরিদর্শনে মজীনা

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ঝালকাঠীতে একটি মাদ্রাসা পরিদর্শনে গিয়ে মাদ্রাসা শিক্ষাব্যবস্থার গুরুত্বের কথা বলেছেন।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:40 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার ঝালকাঠীর নেছারাবাদ কামিল মাদ্রাসা পরিদর্শনে যান রাষ্ট্রদূত।  তার আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

জেলা শহরের বাসন্ডা এলাকায় নেছারাবাদ মাদ্রাসায় মজীনা সাংবাদিকদের বলেন, “বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এখানে বিজ্ঞান ও সাধারণ শিক্ষা দুটোই পাশাপাশি দেয়া হচ্ছে ।

উন্নয়নের অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশে শান্তিপূর্ণ অবস্থা চায় বলেও জানান তিনি।

মাদ্রাসা পরিদর্শনের পর সড়ক পথে বরিশাল রওনা হন মজীনা।

মাদ্রাসায় যাওয়ার আগে দুপুর ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে যান রাষ্ট্রদূত। সেখানে জেলা প্রশাসক শাখাওয়াত হোসেন ও পুলিশ সুপার মজিদ আলীসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

আহমদ শফীর মাদ্রাসায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মকর্তা