২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে যুব মহিলা লীগ নেত্রীর চড়

সিলেট শহরে ট্রাফিক পুলিশকে চড় মারার অভিযোগে যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

মঙ্গলবার বেলা ২টায় শহরের জিন্দাবাজার এলাকার এ ঘটনায় আটক মিনারা বেগম জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদিকা বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি নাজনীন আক্তার কণা।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান,বেলা ২টার দিকে জিন্দাবাজার এলাকায় ওয়ানওয়ে রাস্তা দিয়ে রিকশা নিয়ে যেতে চাইলে মিনারাকে বাধা দেন ট্রাফিক কনস্টেবল দেলোয়ার।

এ নিয়ে কনস্টেবলের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি।এক পর্যায়ে মিনারা কনস্টেবল দেলোয়ারকে চড় মারেন।

খবর পেয়ে জিন্দাবাজার পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক সদস্যরা গিয়ে তাকে আটক করেন।

পরে কোতোয়ালি থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মিনারাকে থানা হাজতে নিয়ে যান।

তবে কৃতকর্মের জন্য মিনারা ক্ষমা চেয়েছেন বলেও জানান তিনি।