কারখানায় ফাটলে গাজীপুরে কাজ বন্ধের নির্দেশ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি ভবনে ফাটল দেখা দেয়ায় কারখানা বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
পরে কর্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
হাবিবুর বলেন, “ভবনটি দক্ষ প্রকৌশলী দিয়ে পরীক্ষা না করা পর্যন্ত ওই কারখানায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
চন্দ্রা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে হাজী মো. আলী হোসেনের একটি আটতলা ওই ভবনের কয়েকটি ফ্লোর ওয়ালটন কারখানা ভাড়া নিয়ে সেখানে টেলিভিশনসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরি করে।
অপর অংশে ডিটাটেক্স অ্যাপারেলস লিমিটেড নামে একটি পোশাক কারখানা রয়েছে।
