২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা ‘পেটালেন’ আ.লীগ নেতার স্ত্রীকে

সাভারে উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:27 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সংঘর্ষে আহতদের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

সংঘর্ষের কথা স্বীকার করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা বলেন, “লিখিত অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”

প্রত্যক্ষদর্শীরা  জানায়, সাভার পৌরসভার মহিলা ওয়ার্ড কাউন্সিলর ইয়াসমিন খন্দকার সাথী বিএনপির প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার চালানোর জন্য এলাকার কিছু লোককে তার অফিসে ডাকেন।

কিন্তু এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়ারা কাউন্সিলরের অফিসে না যাওয়ায় কাউন্সিলর সাথী উত্তেজিত হয়ে তার ভাই রাব্বানীকে নিয়ে ভোটারদের আসতে বাধা দেয়ার অভিযোগ এনে মনিরের স্ত্রী মাকসুদাকে মারধর শুরু করেন।

এ ঘটনায় মনিরের স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি বাধে।

মনিরের বাড়ির গৃহকর্মী সোহাগী আক্তার জানান, কাউন্সিলর সাথীর ভাই রাব্বানীসহ ১০/১২ জন লোক অর্তকিতে বাড়িতে এসে হামলা চালায়।

হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে উভয় দলের লোকজন চলে যায়।