২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে নির্বাচনী সভায় হামলা গুলি

গোপালগঞ্জে ভাইস চেয়ারম্যান প্রার্থী তাসবিরুল হুদা বাবুর নির্বাচনী পথ সভায় হামলা, গুলি বর্ষণ ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 06:08 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

হামলায় হুরমত বিশ্বাস , কামলসহ অন্তত ৫ জন আহত হন।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইকরাম হোসেন জানান, সোমবার রাতে ওই গ্রামের পথসভায় বাবুর গাড়ি পৌছালে দুর্বৃত্তরা তার সমর্থক হুরমত বিশ্বাসের  ওপর হামলা করে।

এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটে এবং নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িসহ ২টি গাড়ি ভাংচুর হয়।

এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।