চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রতীক বরাদ্দ
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তৃতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ মার্চ এ উপজেলায় নির্বাচন হবার কথা রয়েছে।
দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন। এরমধ্যে, আওয়ামী লীগ সমর্থিত আজাদুল ইসলাম আজাদ কাপ পিরিচ, জামায়াতে ইসলামী সমর্থিত আজিজুর রহমান মোটর সাইকেল, বিএনপি সমর্থিত লিয়াকত আলী শাহ ঘোড়া, বিএনপির বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমান দোয়াদ কলম এবং স্বতন্ত্র প্রার্থী এজাজুল হক মেরাজ আনারস প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত শহিদুল ইসলাম চশমা, জামায়াত সমর্থিত আব্দুল কাদের টিউবয়েল, বিএনপি সমর্থিত হাবিবুর রহমান বুলেট টিয়াপাখি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুলকে হাশেম তালা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রওশন আকবর লাইলী প্রজাপতি এবং ১৯ দল সমর্থিত ছালমা জাহান পারুলা হাঁস মার্কা নিয়ে এবার নির্বাচনের লড়ছেন।
