২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে যুবক খুন

নরসিংদী সদর উপজেলায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 03:08 PM

Updated : 01 Sep 2026, 12:30 PM

সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে উপজেলার চর এলাকা নজরপুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম(৩০) ওই গ্রামের আবুল কাশেম মাস্টারের ছেলে।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সন্ধ্যার পর মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। রাত ৯টার দিকে আবুল কাশেম ছেলেকে ফোন দিলে শফিক জানায়, সে কাছাকাছিই আছে।

এরপর রাত ১০টার দিকে আবারো ফোন দিলে তার মোবাইল ফোন বন্ধ পান কাশেম।

মঙ্গলবার সকালে পাশের জামালিয়া কান্দি গ্রামের একটি ধান ক্ষেতে শফিকের গলাকাটা লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।