২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী চৌ-রাস্তায় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2014, 12:16 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। যাত্রাবাড়ি থানা পুলিশ ভোরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিকশাচালকের পরিচয় জানা না গেলেও তার বয়স আনুমানিক ৩০ বছর বলে মোজাম্মেল হক জানান।

তিনি বলেন, যাত্রাবাড়ি থানা পুলিশ ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।