বরিশালে ৫ দিনের সফরে মজীনা
পাঁচ দিনের সফরে বরিশাল এসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
সোমবার বিকালে তিনি বরিশাল সার্কিট হাউজে পৌঁছেন। তার সফর সঙ্গী হয়েছেন উন্নয়ন সংস্থা ইউএসএআইডি’র মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি।
সফরকালে তারা ইউএসএসআডি পরিচালিত বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করবেন বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাননো হয়।
বাংলাদেশের ৬৪ জেলা সফরের অংশ হিসেবে মজীনা বরিশাল সফর করছেন।
সফরকালে তারা এ অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মজীনা।
মতবিনিময় সভায় বরিশালের বিভাগীয় কমিশনার নূরুল আমীন, ডিআইজি আব্দুর রহিম, পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, জেলা প্রশাসক শহীদুল আলম উপস্থিত ছিলেন।
নূরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পাঁচ দিনের সফরে বরিশাল জেলা ছাড়াও বিভাগের পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠী ও বরগুনা জেলা পরিদর্শন করবেন।
সকালে তিনি ভোলা সফর করেছেন বলে জানান বিভাগীয় কমিশনার।
