রাবি শিক্ষক সমিতিতে সরকারপন্থীরা জয়ী
রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে পনেরোটি পদের সবকটিতে জয়ী হয়েছেন সরকার সমর্থকরা।
রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় জুবেরী ভবনে শিক্ষকদের ভোট গ্রহণ চলে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক সাইফুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনে এক হাজার ১৮৩ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৯ শত ৬৯ জন।
দুই বছর মেয়াদী এই সমিতিতে নির্বাচিত অন্য সদস্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মর্তুজা খালেদ, কোষাধ্যক্ষ এম হাবিবুর রহমান এবং যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান।
কার্যনির্বাহী কমিটির ১০ সদস্য হলেন- কেএম রবিউল করিম, প্রভাস কুমার কর্মকার, মোহা. গোলাম ফারুক, মো. এনায়েত হোসেন, মো. আশাদুল ইসলাম, মোসা. ফেরদৌসী মহল, মোহাম্মদ নাজিমুল হক, মো. আতোয়ার রহমান, রুবাইয়াত ইয়াসমিন ও মোহা. আশরাফ উজ জামান।
এবার জামায়াতপন্থী শিক্ষকদের ছাড়া এককভাবে নির্বাচনে অংশ নেন বিএনপিপন্থী শিক্ষকরা।
সাদা প্যানেলে নির্বাচন করেন অধ্যাপক আফরাউজ্জামান খান চৌধুরী (সভাপতি পদে) ও ড. আমীরুল ইসলামের (সাধারণ সম্পাদক পদে) নেতৃত্বে বিএনপিপন্থী শিক্ষকরা।
