২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পিকনিকের বাস উল্টে ১৫ শিক্ষার্থী আহত

কুষ্টিয়ায় কুমারখালীতে পিকনিকের বাস উল্টে খাদে পড়ে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 02:36 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

শনিবার বেলা সোয়া ১টার দিকে উপজেলার কাশেমপুর এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

কুমারখালী থানার ওসি লুৎফর রহমান জানান, যশোরের বাঘারপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শিলাইদহ কুঠিবাড়িতে যাচ্ছিল। কুমারখালী সৈয়দ মাসুদ রুমী সেতু পার হয়ে কাশেমপুর এলাকায় মোড় নেওয়ার সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারালে তা উল্টে খাদে পড়ে যায়। এতে ১৫ শিক্ষার্থী আহত হয়।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল ও কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শহিদুল আজম জানান, আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।