২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের বাসচাপায় শিশু নিহত

গাজীপুরের কলেজগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় এক শিশু নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

নিহত সুমন (৮) স্থানীয় মজিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্বজনদের বরাত দিয়ে এসআই রাজিউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুমন তার মায়ের সঙ্গে চেরাগআলী এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিল। রাস্তা পারাপারের সময় ‘হামজা পরিবহনের’ একটি বাস সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।