ভেড়ামারায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
উপজেলা নির্বাচনে বিরোধের জের ধরে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠুকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে।
বিরোধের জেরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহববু উল আলম হানিফের ভাগ্নে বিটুর বাসার সামনে হাতবোমা ফাটিয়েছে প্রতিপক্ষরা।
শুক্রবার সকালে ও দুপুরে কয়েক দফা সংঘর্ষের পর একজনকে আটক করেছে পুলিশ।
ভেড়ামারা মডেল থানার ওসি পারভেজ ইসলাম জানান, উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সমর্র্থনে দলের উপজেলা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং বিদ্রোহী প্রার্থী হিসাবে সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান মিঠু মনোনয়নপত্র দাখিল করেন। অবশ্য পরে মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
গত ১৯ ফেব্রুয়ারি নির্বাচনে আবু বক্কর বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।
এর জের ধরে শুক্রবার সকালে বক্করের সমর্থকরা রামকৃষ্ণপুর বিদুৎ কেন্দ্রের কাছে মিঠু ও তার এক সহযোগীর ওপর হামলা চালায়। তাদের গুলিতে ও ইটের আঘাতে মিঠু গুরুতর আহত হন বলে ওসি জানান।
পরে স্থানীয়রা মিঠু ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী ফজলুল হককে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করেন।
এদিকে এর জের ধরে দুপুরে ভেড়ামারা শহরেও আওয়ামীলীগের দুই পক্ষের সংর্ঘষ হয়। এ সময় অন্তত তিনজন আহত হন। সংঘর্ষ চলাকালে শহরের নওদাপাড়ায় মাহববু উল আলম হানিফের ভাগ্নে বিটুর বাসার সামনে হাতবোমা ফাটানো হয় বলে জানান ওসি।
তিনি বলেন, “পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যারাই জড়িত হোক- আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব।”
