২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হত্যা মামলার আসামি ছাত্রলীগনেতা গ্রেপ্তার

যশোরে যুবলীগনেতা শিপন হত্যামামলার আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল খানকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 05:06 PM

Updated : 01 Sep 2026, 12:28 PM

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাবের উপসহকারী পরিচালক ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টহল দল ভোরে যশোর-মাগুরা সড়কের বালিয়াডাঙ্গাগামী রাস্তার উপর থেকে ফয়সাল খানকে আটক করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভোর ৪টার দিকে ঘটনাস্থলে জটলারত থাকা পাঁচ/ছয়জন যুবক র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর টহল সেখান থেকে হাতবাঁধা অবস্থায় ফয়সালকে উদ্ধার করে।”

যশোর কোতয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, ফয়সাল খান যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শিপন ওরফে টাক শিপন হত্যা মামলার আসামি।

“তাকে বেলা ১২টার দিকে থানায় সোপর্দ করা হয়েছে। হত্যামামলার আসামি হিসেবে তাকে আদালতে পাঠানো হবে।”

১৫ জানুয়ারি যশোর শহরের ঘোপ এলাকায় খুন হন শিপন।