নড়াইলে চেয়ারম্যান আ.লীগের ঘরে
নড়াইলের কালিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শামীমূর রহমান ওসি (চিংড়িমাছ প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি ৪৮ হাজার ৪৭৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো. আসজাদুর রহমান ২১ হাজার ৩৮০ ভোট পেয়েছেন।
শামীমূর রহমান
ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী হলেন মাওলানা জাকারিয়া (উড়োজাহাজ) ৩২ হাজার ৪২৯ ভোট পেয়ে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি আক্তার (হাঁস) ৪৯ হাজার ৬২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস এ ফলাফল ঘোষণা করেন।
এ উপজেলায় এক লক্ষ ৪৬ হাজার ২৬২ জন ভোটারের মধ্যে শতকরা ৬৫ ভাগ ভোটার ভোট দিয়েছেন।
ফলাফল ঘোষণার সময় জেলা প্রশাসক আ. গাফফার খান, জেলা নির্বাচন অফিসার এম মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
