২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় চেয়ারম্যান বিএনপির

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির খন্দকার আজিজুর রহমান পেরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2014, 01:18 AM

Updated : 13 Oct 2022, 11:50 AM

বুধবার রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনে সহকারি রিটার্নিং অফিসার মো. আলতাফ হোসেন ফল ঘোষণা করেন।

আনারস প্রতীকে আজিজুর পেয়েছেন ৬৭,৩০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোতাহার হোসেন মোল্লাহ দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৯,১৪৪ ভোট ।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের এডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু তালা প্রতীকে ৩৬,৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফকির ইস্কান্দার আলম জানু জাহাজ প্রতীকে পেয়েছেন ২৯,৮৪৩ ভোট ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামসুন নাহার ডেইজী কলস প্রতকে ৬৫,০০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের রওশন আরা সরকার ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৩,৫৮৮ ভোট ।