২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিধিমালা অমান্য করায় জেল-জরিমানা

মাগুরা সদর উপজেলার চারটি কেন্দ্রে জাল ভোট ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 09:55 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের শিবরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুরের খামারপাড়া ভোট কেন্দ্রে দুজনকে এবং পারনান্দুয়ালী কেন্দ্র ও পারলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনজনকে জরিমানা, অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস উদ্দিন।

তিনি বলেন, বিশৃংখলা সৃষ্টির দায়ে বিকাল পৌনে ৪টার দিকে শিবরামপুর ভোট কেন্দ্রের দ্বিতীয় তলা থেকে নাজিমুল ইসলামকে আটক করে ভ্র্যাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

“নির্বাচনী বিধি মোতাবেক তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, তাৎক্ষণিকভাবে অনাদায়ী থাকায় তাকে জেল-হাজতে পাঠানো হয়।”

এ ছাড়া শ্রীপুরের খামারপাড়া কেন্দ্রে জাল ভোট দেয়ার দায়ে মুস্তাক নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয়েছে।

সকালে সদর উপজেলার পারনান্দুয়ালী কেন্দ্রে মহসীন আলী ও পারলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দাউদ শেখ ও বাবু বিশ্বাসকে যথাক্রমে ১০ হাজার, ৫ হাজার ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে জেল-হাজতে পাঠানোর আদেশ দেয়া হয়েছে বলেও জানান আব্বাস।