২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় কর্মকর্তাকে ‘মারধর করেছেন প্রার্থী’

মাগুরা সদরে এক সহকারী প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিদ্রোহী এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

ভোট গ্রহণের শেষ পর্যায়ে ভাবনহাটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ হামলার শিকার হন সহকারী প্রিসাইডিং অফিসার রমজান আলী।

প্রিসাইডিং অফিসার জিন্নাত আলী জানান, ভোট গ্রহণের শেষ পর্যায়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীমসহ ৭-৮ জন যুবক অতর্কিতে কেন্দ্রে প্রবেশ করে রমজান আলীকে মারপিট করে।

এ সময় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এরপরই সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব এলে পরিস্থিতি শান্ত হয়।

তবে কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন তা বলতে পারেননি প্রিসাইডিং অফিসার।

এ ব্যাপারে শামীম শেখ বলেন, “আমি কাওকে মারপিট করিনি। বরং ওই কক্ষে দায়িত্বরতদের সহয়তায় দরজা বন্ধ করে জাল ভোট প্রদান করা হচ্ছিল। আমি এর প্রতিবাদ করলে স্থানীয়রা আমার গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ করেছে।”