২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পক্ষপাতিত্ব’, গোপালগঞ্জে পোলিং অফিসারকে মারধর

গোপালগঞ্জের কাশিয়ানীতে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোটকেন্দ্রে কর্মরত পোলিং অফিসারকে মারধরের ঘটনা ঘটেছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 07:11 PM

Updated : 01 Sep 2026, 12:27 PM

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার ৫১ নং দক্ষিণ ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং কক্ষে এ ঘটনা ঘটে।

ওই কক্ষের পোলিং অফিসার অনিমেষ চন্দ্র বিশ্বাস বলেন, “বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী সুব্রত ঠাকুর হিল্টুর পক্ষে কাজ করছি এমন মিথ্যা অভিযোগ এনে চেয়ারম্যান প্রার্থী মো. মোক্তার হোসেন কয়েকজন লোক নিয়ে আমাদের কক্ষে প্রবেশ করে আমার উপর চড়াও হয়।

“এক পর্যায়ে মোক্তার হোসেনের সাথে থাকা লোকজন আমাকে মারধর করে।”

অভিযুক্ত মো. মোক্তার হোসেন মোল্লা বলেন, “ওই পোলিং অফিসার সুব্রত ঠাকুর হিল্টুর পক্ষে কাজ করে নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছে।

“এ কারণে আমি ওই কক্ষে প্রবেশ করে তাকে ধমক দেই।”

কিন্তু এর মধ্যেই তাদের এক কর্মী তাকে চড় থাপ্পর মারে বলেও স্বীকার করেন তিনি।

এ ঘটনায় ওই কর্মীকে তিনি ধমক দিয়েছেন বলেও জানান।