২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত ৮

আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ঝালকাঠীর কাঠালিয়ায় বিএনপির দুইপক্ষের সংর্ঘষে অন্তত আটজন আহত হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:14 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

মঙ্গলবার রাতে উপজেলার মশাবুনিয়া এলাকায় এ সংঘর্ষ হয়। এতে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাঠালিয়া থানার ওসি তোফাজ্জেল হোসেন।

ওসি তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে আসন্ন উপজেলা নির্বাচনের প্রার্থী নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় সংর্ঘষ বাধলে ৮/১০ জন আহত হয়।

এ ঘটনায় রাতেই বিএনপির  স্থানীয় নেতা শাহজাহান হাওলাদার বাদি হয়ে উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়াজীসহ সাত নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বুধবার সকালে আব্দুল জলিল মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাঠালিয়া উপজেলা নির্বাচনে জেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মিরন সিকদারকে চেয়ারম্যান, উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন কবির ভাইস চেয়ারম্যান ও  নাসিমা বেগমকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।