২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের গুলি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি ভোটকেন্দ্রে ব্যালটবাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা ঠেকাতে গুলি করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2014, 03:09 PM

Updated : 22 Aug 2022, 05:44 PM

বুধবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুল কবীর ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা পৌনে ১টার দিকে কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথী আসাদুল হক ভূইয়া ও বিএনপি সমর্থিত প্রার্থী দেলোয়ার  হোসেন ভূইয়ার সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।

“এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ও বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশ শটগান থেকে তিন রাউন্ড গুলি ছুড়লে তারা সরে পড়ে।” 

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ভোটগ্রহণ চলছে বলে কামরুল কবীর জানান।

উপজেলা নির্বাচনের প্রথম দফায় নেত্রকোনার দূর্গাপুর ও কেন্দুয়া উপজেলায় ভোট হচ্ছে।