২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বিচারপতি হাবিবুর রহমানকে স্মরণ

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান স্মরণসভা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 09:15 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষীর্থীরা অংশ নেন।

সভার শুরুতে ‘মুহাম্মদ হাবিবুর রহমান- জীবন ও কর্ম’ শীর্ষক প্রবন্ধ উপস্থপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

হাবিবুর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করেন তার অনুজ ওয়ালিউর রহমান।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া।

বক্তারা বলেন, বিচারপতি হাবিবুর রহমান ছিলেন একজন ব্যতিক্রমী বাঙালি মনীষী, ঋজু ব্যক্তিত্বের অধিকারী একজন প্রাজ্ঞ ব্যক্তি।

জাতির এক কঠিন সময়ে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে দক্ষতা ও বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সভায় বক্তারা তার নির্লোভ অনাড়ম্বর জীবনাচরণ এবং বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের কথা স্মরণ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. ইউনুছ,সাধারণ সম্পাদক মো. ফারুক উদ্দিন, অধ্যাপক আ ক ম মাহবুবুজ্জামান, প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রমুখ।