চাঁদপুরে বিদায়ী চেয়ারম্যানের মনোনয়নপত্র বাতিল
উপজেলা নির্বাচনের তৃতীয় পর্বের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে।
তফসিল অনুযায়ী সোমবার বাছাইকালে হাজীগঞ্জ ও কচুয়ায় তিনজন চেয়ারম্যানসহ ১৩জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চাঁদপুরের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নুরী জানান, ঋণখেলাপী হওয়ায় বিদায়ী কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ আইয়ুব আলী পাটওয়ারীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
এছাড়া আয়করের কাগজপত্র ঠিক না থাকায় বিএনপির মকবুল হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপির জাহাঙ্গীর আলম ফারুকী, এসএম ইউসুফ মিয়াজী এবং রির্টান জমা না দেয়ার জন্য মুক্তিযোদ্ধা জাবের মিয়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে হাজীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম খানের এসএসসির পরীক্ষার সনদের সমস্যা থাকায় এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সত্যব্রত ভদ্র মিঠুন, বিএনপির এমএ নাফের শাহ, ইসলামী আন্দোলনের মোরশেদ আলম, নাজমুল আলম চৌধুরী, বিএনপির নাদিম উল্লাহ নাদিম, জামায়াতে ইসলামীর মোজাম্মেল হোসেন পরাণ ও কবির হোসেন মিয়াজী রির্টান জমা না দেওয়ার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।
আগামী ১৫ মার্চ কচুয়া ও হাজীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
