২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে নারী প্রার্থীকে জরিমানা

নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোভাযাত্রা বের করায় নীলফামারীতে এক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 01:16 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

ওই প্রার্থীর নাম মঞ্জুয়ারা বেগম শিপন। সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী।

শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে মঞ্জুয়ারা বেগম শিপনের পক্ষে তার সমর্থকরা সৈয়দপুর শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

“খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে প্রার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।”

যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।