২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুড়েছে ১৭ ঘর

বন্দর নগরীর বায়েজিদ থানাধীন আমিন জুট মিলের ভেতর কবরস্থান কলোনিতে আগুনে ১৭টি কাঁচা বসত ঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 01:55 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

দমকল বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বিশু দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বায়েজিদ ইউনিটের তিনটি গাড়ি আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ছয়জন মালিকের ১৭টি কাঁচা বসত ঘর পুড়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে জানান বিশু দাস।