২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭ শিশুর মৃত্যু: তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

যশোরের চৌগাছায় স্কুল শিক্ষার্থীদের পিকনিকের বাস পুকুরে পড়ে সাত শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 10:59 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

দুর্ঘটনার কারণ জানতে শিগগিরই ‘যথাযথ’ তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার রাতে চৌগাছার ঝাউতলা এলাকায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের বাস পুকুরে পড়ে অন্তত সাত শিক্ষার্থীর মৃত্যু হয়।

এতে আরো অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী দুর্ঘটনার যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছে।

তিনি শিশু শিক্ষার্থীদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তাদের শোকসন্তপ্ত বাবা-মা, শিক্ষক, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।