২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় বিএনপি নেতা গ্রেপ্তার

নাশকতার মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর থেকে আজাদ হোসেন আজাদকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

উল্লাপাড়ার থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান, আজাদ নাশকতা, পুলিশের কাজে বাধা দেয়া ও নৈরাজ্যের ঘটনায় দায়ের করা ৩/৪টি মামলার এজাহারভুক্ত আসামি।

নিরাপত্তাজনিত কারণে রাত ৮টার দিকে তাকে উল্লাপাড়া থেকে সিরাজগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।