বংশালে মোটর যন্ত্রাংশের গুদামে অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকার বংশালের মকিমবাজারে একটি মোটর যন্ত্রাংশের গুদাম আগুনে পুড়েছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ওই গুদামে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান জানান, একটি ভবনের নিচতলায় ওই গুদামে যখন আগুন লাগে, তখন সেটি বন্ধ ছিল। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
