২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বাসচাপায় ভাই-বোন নিহত

সিরাজগঞ্জের বেলকুচিতে রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় দুই ভাই-বোন নিহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:08 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার সিরাজগঞ্জ-বেলকুচি কদমতলী এলাকায় বাসের নিচে চাপা পড়ে মামুন খন্দকার (৫) ও তার বড় বোন বন্যা খাতুন (১১)।

বেলকুচি থানার ওসি আব্দুল হাই সরকার জানান, ঘটনাস্থলেই মামুন এবং হাসপাতালে নেয়ার পর বন্যা মারা যায়।

তারা বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের আবুল খায়েরের সন্তান।

ওসি আব্দুল হাই আরো জানান, মামুন ও বন্যা রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে এনায়েতপুরগামী জিম এন্টারপ্রাইজের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর রাস্তায় যান চলাচল শুরু হয়।

এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।