২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে পাচারকালে শিশুসহ ২৬ জন আটক

অবৈধ পথে ভারতে পাচারকালে নারী-শিশুসহ ২৬ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

বৃহস্পতিবার বিকেলে পুটখালি সীমান্তে আটক ২৬ জনের মধ্যে ১০জন পুরুষ, ৮ জন নারী এবং আটটি শিশু রয়েছে।

আটককৃতদের বাড়ি বরিশাল, বাগেরহাট,  পাবনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানী কমান্ডার সুবেদার শামছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহল দল অভিযান চালায়।

এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ থেকে তাদের আটক করা হয়।

তবে তাদের সাথে থাকা পাচারকারী বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান তিনি।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলে বেনাপোল পোর্ট থানার ওসি পরিদর্শক মোশারফ হোসেন জানান।