সাবেক বিচারপতি আব্দুল মালেকের কুলখানি শুক্রবার
আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিপক্ষের আইনজীবী ও সাবেক বিচারপতি আব্দুল মালেকের (৮২) কুলখানি শুক্রবার।
বৃহস্পতিবার তার চেম্বারের পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে, আব্দুল মালেকের ধানমন্ডির বাসায় শুক্রবার আসরের নামাজের পর (রোড নম্বর-৪, বাসা নম্বর-২৩) এই কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে কুলখানিতে অংশ নিতে তার আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানানো হয়েছে।
গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান আবুদল মালেক।
দুই দিন পর দিনাজপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর পূর্বে তিনি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন।
১৯৬০ সালে সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন আব্দুল মালেক।
