২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাব মেশিন কার্বাইনসহ দুই সহোদর গ্রেপ্তার

কক্সবাজার সদর উপজেলা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2014, 04:35 PM

Updated : 01 Sep 2026, 12:25 PM

চট্টগ্রাম র‌্যাব-৭ এর কর্ণেল মিফতাহুল জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা  ২টার দিকে ঈদগাঁও পালপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় অর্ণব চন্দ্র পালের দুই ছেলে রতন পাল (৪০) ও চন্দন পাল (৩৫)।

এ সময় তাদের কাছ থেকে একটি ‘অটোমেটিক সাব-মেশিন কার্বাইন’, ২০টি গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

কর্ণেল মিফতাহুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার দুজনকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।