কুষ্টিয়ায় ট্রাকের চাকায় এক ছাত্রী পিষ্ট
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় শহরের হরিশংকরপুর পানির ট্যাংকের কাছে সড়কে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় খোকসা ডিগ্রী কলেজের ছাত্রী স্বপন সেখের মেয়ে শারমিন আক্তার বন্যা (১৯) নিহত হন।
উদ্ধারকারী কুষ্টিয়া মডেল থানার পুলিশ এসআই দিদার জানান, দুপুর দুইটায় তুলাভর্তি একটি ট্রাক কুষ্টিয়া থেকে কুমারখালী যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এ সময় বাইক চালক মামা মিঠুর সাথে আরোহী ছিলেন শারমিন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় এবং চালকসহ ট্রাক আটক করেছে।
