ফেনীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
ফেনী শহর থেকে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকালে শহরের বিরিঞ্চি এলাকা থেকে গ্রেপ্তার মোহাম্মদ সোহেল ওরফে রুটি সোহেল (২৮) স্থানীয় জাফর আহম্মদের ছেলে।
ফেনী মডেল থানার ওসি মো.আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোহেল ফেনী থানা পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন থেকে খুঁজছিল পুলিশ ।
থানায় তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ ১৫ টিরও বেশি মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
